1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

দুর্গন্ধের পথ ধরে পাওয়া গেল নারীর মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ১১৯ Time View

সাভারের হেমায়েতপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি গ্রামের এরশাদ মিয়ার বাড়ি থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে পূর্বহাটি এলাকার এরশাদ মিয়ার ভাড়া বাড়ি থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। পরে বাড়িটির একটি কক্ষের ভিতরে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি সাভার মডেল থানায় জানান তারা।

খবর পেয়ে সাভার ট্যানাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এবিএম শাহালম ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, ধারণা করা হচ্ছে গত কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ