1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

১৬ হাজার চাল কল মালিক কালো তালিকাভুক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৬৪ Time View

দেশের বাজারে চাল না ছেড়ে অসাধুভাবে মজুদ করেছেন চাল কল মালিকরা। এতে করে বৃদ্ধি পেয়েছে চালের দাম। এমন অভিযোগে ১৬ হাজার চাল কল মালিককে কালো তালিকাভুক্ত করেছে সরকার। আগামী তিন বছর এসব চাল কল মালিকদের থেকে চাল না কেনারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, যে সমস্ত চাল মিল মালিকরা অসাধুভাবে চাল মজুদ করেছেন, বাজারে দাম বাড়ানোর ভূমিকা রেখেছে।; তাদের আমরা কালো তলিকাভুক্ত করছি। এ রকম মিল মালিকের সংখ্যা ১৬ হাজার। আগামী তিন বছর এসব মিল মালিকদের কাছ থেকে সরকার চাল কিনবে না।

বন্যার প্রভাবে চালের উৎপদন কমবে অনেক আগেই এমন আশঙ্কার পরও কেন এত দেরিতে চাল আমদানি করা হলো- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা যথাসময়ে চাল আমদানির প্রক্রিয়া শুরু করেছি। আমরা ট্যারিফ উঠিয়ে দেওয়ার জন্য আগেই চিঠি দিয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী কৃষকদের কথা চিন্তা করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের কৃষকদের এক মণ চাল উৎপাদন করতে ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকা খরচ হয়। প্রধানমন্ত্রী ওই চিন্তাটাই করেছেন, যেন কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায়। এজন্য তিনি ট্যারিফটা দেরিতে উঠিয়েছেন। ট্যারিফ ওঠানোর প্রভাবে চালের বাজার এখন নিম্নমুখী।

ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি অনুযায়ী ২০ হাজার মেট্রিক টনের প্রথম চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে। চলতি মাসের ২৪ তারিখে আরও এক লাখ ১০ হাজার মেট্রিক টন চাল আনা হবে। এ ছাড়া আগস্টে আরও সাড়ে চার লাখ মেট্রিক টন চাল আমদানি করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ