1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

চিকনগুনিয়া প্রতিরোধে সিটি কর্পোরেশনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ৮১ Time View

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, তাদের অদক্ষতায় রাজধানীতে চিকনগুনিয়া রোগের বিস্তার ঘটছে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, রাজধানী পরিস্কার রাখা আমাদের কাজ না। রাজধানী পরিস্কার রাখতে এবং মশক নিধনে সিটি কর্পোরেশনের আন্তরিকতার অভাবে নগরীতে চিকনগুনিয়া রোগের বিস্তার ঘটছে। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার নগরীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমালোচনা করে বলেন, চিকনগুনিয়া ভাইরাস ছড়িয়ে পড়ার দায়দায়িত্ব তাদেরকেই নিতে হবে।
তিনি বলেন, রাজধানীবাসী গত কয়েক সপ্তাহ ধরে চিকনগুনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। দুটি সিটি কর্পোরেশন মশার বংশ বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যার্থ হয়েছে। তারা নগরীর জলাশয়গুলো সময় মতো পরিস্কার করতে ব্যার্থ হয়েছে। মশার প্রজনন মওসুমের আগেই এ সকল জলাশয় পরিস্কার করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, চিকনগুনিয়া কোন ঘাতক রোগ নয়। মশা বাহিত জীবানুর মাধ্যমে এ রোগ ছড়ায়। তিনি বলেন, যথাযথ চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং সকল মন্ত্রনালয়,সরকারি মেডিকেল কলেজের দশ হাজার ছাত্র ও কর্মচারিদের অংশগ্রহনের মাধ্যমে সভা সমাবেশ করে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে চিকনগুনিয়া রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তিনি বলেন, এই রোগ প্রতিরোধে আমরা গত তিন মাস ধরে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান এবং স্বাস্থ্য সেবার মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদও বক্তব্য রাখেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চিকনগুনিয়া রোগে আক্রান্তের শরীরে জ্বর ও ব্যাথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ