1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী হতে পারতেন ‘আরেক শচিন’, কুয়াশার রাতের এক দুর্ঘটনায় সব শেষ ‘স্বৈরশাসক’ ডাকনাম নিয়ে মুখ খুললেন এমবাপে যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ | শিরোনাম

বর্ণবাদী মন্তব্য করে ব্রিটেনের সাংসদ বহিষ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৭৮ Time View

ব্রেক্সিট নিয়ে জনসমাবেশে আলোচনাকালে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সাংসদ অ্যান মেরী মরিসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নিউটন অ্যাবট থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ফলে ব্রিটেনে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে লন্ডনে এক আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় তিনি বর্ণবাদী মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। খবর বিবিসির।

অ্যান মেরী মরিস বলেন, কোনো রকম উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করিনি। তারপরেও অজান্তে যদি কোনো ভুল করে থাকি, তার জন্য ক্ষমা চাচ্ছি। পরে কনজারভেটিভ পার্টির পক্ষ থেকেও বরখাস্তের বিষয়টি প্রত্যাহার করা হয়েছে।

বরখাস্তের ব্যাপারে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, একজন সাংসদের সম্পূর্ণ অগ্রহণযোগ্য ভাষা ব্যবহারে অামি একেবারে হতাশ। তাৎক্ষণিকভাবে এক বিবৃতির মাধ্যমে ওই সাংসদকে বহিষ্কারের জন্য দলের চীফ হুইপকে অনুরোধ জানান তিনি। ওই বিবৃতিতে থেরেসা মে আরও উল্লেখ করেন, সাংসদের ভাষা রাজনীতি তো দূরের কথা বর্তমান সমাজের কোথাও বলার মতো নয়।

হাফিংটন পোস্ট ওয়েবসাইটে প্রকাশিত এক অডিওতে মরিসের সেই মন্তব্য শোনা যায়। সেখানে ব্রেক্সিটের ফলে কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে মন্তব্য করেছেন তিনি। পলিশিয়া থিংক ট্যাংকের আয়োজনে বিভিন্ন সাংসদ উপস্থিত হয়ে ব্রেক্সিট নিয়ে নিজেদের ভাবনার কথা উল্লেখ করছিলেন। সেই অনুষ্ঠানে নিজের ভাবনার কথা উল্লেখ করতে গিয়ে বর্ণবাদী মন্তব্য করে বসেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ