1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ

সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের পরিবারবর্গকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৬৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ ছাত্রলীগের নিহত এক নেতার এবং আওয়ামী লীগের দুই মরহুম নেতার পরিবারবর্গকে মোট ৩৫ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে গতকাল সন্ধ্যায় ওই টাকার চেক সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন।
লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিহত ইকবাল বাহার চৌধুরী বিপ্লবের মাতা নাসিমা আক্তার প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন।
বিপ্লব ২০০২ সালের ১০ জানুয়ারি বিএনপি নেতা-কর্মীদের হামলায় গুরুতর আহত হন এবং পরে একই বছরের ১৩ জানুয়ারি মারা যান। এ ঘটনায় তার বাবা নূরুন্নবী একটি মামলা দায়ের করেন এবং ২০০২ সালের ১৩ সেপ্টেম্বর বিএনপি’র সন্ত্রাসীরা তাকেও হত্যা করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তর সিলেটের সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য মরহুম শামসু মিয়ার স্ত্রী রেজিয়া বেগমকেও আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম লুৎফর রহমান সারকুমের স্ত্রী চৌধুরী মতি মেহের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ