1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ সংস্কারে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিকদের সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ হরমুজ প্রণালি নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই : বাণিজ্যমন্ত্রী চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি : তথ্যমন্ত্রী

বলিখেলা : হরতাল প্রত্যাহারের অনুরোধ ফিরিয়ে দিলেন আমির খসরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২
  • ৯৭ Time View

চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলিখেলা উপলক্ষে মঙ্গলবারের হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি অনুরোধ জানিয়েছেন এর আয়োজকরা।

সোমবার সন্ধ্যায় নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তারা এ হরতাল প্রত্যাহারের আবেদন জানান। তবে কেন্দ্রীয়ভাবে ঘোষণা দেয়ার পর হরতাল প্রত্যাহারের সুযোগ নেই বলে আয়োজকদের অনুরোধ নাকচ করেছেন এ বিএনপি নেতা।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেখানে এইএসসি পরীক্ষার জন্য হরতাল প্রত্যাহার করা হয়নি সেখানে আমি বলিখেলার জন্য হরতাল প্রত্যাহারের কথা বলব কিভাবে ? তবে মঙ্গলবারের পর যদি আবারও হরতাল দেয়া হয় তাহলে আমি নেত্রীর সঙ্গে কথা বলে দেখব সেটা চট্টগ্রাম নগরীতে শিথিল করা যায় কিনা।

প্রতি বছর বাংলা সনের ১২ বৈশাখ নগরীর লালদিঘী ময়দানে এ বলিখেলা অনুষ্ঠিত হয়। বৃটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করতে এ বলিখেলার প্রচলন করেছিলেন তৎকালীন ব্যবসায়ী আব্দুল জব্বার। বুধবার এ বলিখেলার ১০৩ তম আসর বসবে।

বলি খেলাকে কেন্দ্র করে প্রতি বছর লালদিঘীর পাড়সহ আশপাশের এলাকায় বড় আকারের মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ গৃহস্থালী সামগ্রী কিনতে এ মেলায় আসেন।

বলিখেলা ও বৈশাখী মেলা আয়োজক কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার মেলা চলবে। কিন্তু হরতাল থাকলে দূরদূরান্ত থেকে মানুষ মেলায় আসতে পারবেন না। দোকানীরাও আসতে পারবেন কিনা সন্দেহ আছে। এজন্য আমরা হরতাল প্রত্যাহারের অনুরোধ করেছিলাম।

হরতাল প্রত্যাহারের অনুরোধ নিয়ে মেলা ও বলিখেলা আয়োজক কমিটির প্রায় ১৫ জন কর্মকর্তা সোমবার সন্ধ্যায় নগরীর মেহেদিবাগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যান।

এসময় আমির খসরু তাদের বক্তব্য শোনেন। এরআগে তারা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সঙ্গেও এ বিষয়ে টেলিফোনে কথা বলেন।

জহরলাল হাজারী বলেন, বলিখেলা ও বৈশাখী মেলা চট্টগ্রামের ঐতিহ্য। আমরা মেলা উপলক্ষে চট্টগ্রামকে হরতালে আওতামুক্ত রাখার জন্য চট্টগ্রামের বিএনপি নেতাদের মাধ্যমে বিরোধী দলীয় নেত্রীর প্রতি অনুরোধ জানিয়েছি। আশা করছি নেত্রী সেটা বিবেচনা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ