1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বিসিবি আমার কিছুই করতে পারবে না : শহীদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৮৩ Time View

ক্রিকেটার শহীদের বিরুদ্ধে তার স্ত্রী ফারজানা আকতার বাংলাদেশে ক্রিকেট বোর্ডে (বিসিবি) লিখিত অভিযোগ দিতে আসলে শহীদ তাকে (ফারজানা) ফোন দিয়ে বোর্ডে যেতে নিষেধ করেন। এ সময় শহীদ বলেন, ‘বিসিবি আমার কিছুই করতে পারবে না। আমি এখানে খেলতে আসছি, তারা আমার খেলা দেখবে। পারিবারিক কোন বিষয় তারা দেখবে না।’

আজ(রোববার) বিসিবিতে জাতীয় দলের ক্রিকেটার শহীদের বিরুদ্ধে তার স্ত্রী ফারজানা আক্তার নির্যাতনের লিখিত অভিযোগ করতে আসেন। অভিযোগ জমা দেয়ার আগে লাউঞ্জে বসে থাকার সময় ফারজানাকে ফোন দেন শহীদ। এ সময় দুই দফায় তাদের মাঝে প্রায় বিশ মিনিটের মত কথা হয়। শহীদ বারবার বারবার তার স্ত্রীকে বোর্ড অভিযোগ দিতে মানা করেন এবং চলে যেতে বলেন। চলে না গেলে আর কোন দিন সংসার করবেন না বলেও স্ত্রী হুমকি দেন।

জবাবে ফারজানা যখন বলেন, এসে নিয়ে যেতে। ব্যস্ততার কথা বলে শহীদ ফোন রেখে দেন প্রথম দফায়। পরে আবারও ফোন দিয়ে শহীদ ফারজানাকে চলে যেতে বলেন।

এদিকে, নির্যাতনের ব্যাপারে ফারজানা আকতার জাগো নিউজকে বলেন, সে (শহীদ) আমাকে ৫/১০ লাখ টাকা নিয়ে চলে যেতে বলেছে। ছেলে আরাফকে(৩) নিয়ে অস্ট্রেলিয়া চলে যেতে চেয়েছিল। এমনকি আমার মেয়ে যখন পেটে তখন লাথি মেরে ওকে নষ্ট করে ফেলতে চেয়েছিল। শহীদের বোন ফারজানাকে বাড়িতে শুধু বাচ্চাদের দেখাশুনার জন্য কাজের মেয়ের মত রাখার অনুরোধ করলেও শহীদ তাতে রাজি হয়নি।

এদিকে গত ২৩ জুন ফারজানাকে শ্বশুরবাড়ি থেকে বে করে দেয়া হয়েছে বলেও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ফারজানা। তিনি বলেন, দুই সন্তান নিয়ে তিনি সরাসরি মুন্সিগঞ্জের বাবার বাড়ি থকে এখানে এসেছেন।

shohid

সাংবাদিকদের সাথে কথা বলার পর বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ডেকে নিয়ে শহীদের স্ত্রী’র ফারজানার সঙ্গে আলোচনা করেন। বিসিবির কাছে অভিযোগ জমা দিয়ে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিসিবি আশ্বাস দিয়েছেন সমস্যার সমাধান করবেন। ততদিন বিসিবির সাথে তাকে যোগাযোগ রাখতে বলেছেন। তবে বিসিবি সমস্যার সমাধান করতে না পারলে মামলা করবেন বলে জানিয়েছেন শহীদের স্ত্রী ফারজানা আক্তার।

২০১১ সালের ২৪ জুন ফারজানা-শহীদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে ফারজানা তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের তল্লাতে বসবাস করছিলেন। প্রথম তিন বছর তাদের ভালোই কাটছিল। জাতীয় দলে খেলা শুরু করার পর থেকেই বদলে যেতে শুরু করেন। বিভিন্ন মেয়েদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সর্বশেষ ঢাকায় বসবাসরত এক মেয়ের সঙ্গে নিজের স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে সম্পর্কে জড়ান এই জাতীয় দলের সাবেক পেসার।

উল্লেখ্য, শহীদ বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। গত নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন শহীদ। ইনজুরিতে পড়ায় এরপর তার মাঠে ফেরা হয়নি। হাঁটুতে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ