1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

ক্রিকেটার শহীদের বিরুদ্ধে বিসিবিতে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৯০ Time View

জাতীয় দলের ক্রিকেটার শহীদের বিরুদ্ধে স্ত্রী ফারজানা আকতার নির্যাতনের অভিযোগ করেছেন। আজ (রোববার) বিসিবি ভবনে অভিযোগ জমা দিতে এসে সাংবাদিকদের কাছে নির্যাতনের কথা বলেন।

ফারজানা অভিযোগ করে বলেন, শহীদের বিয়ের পর থেকে গত দুই বছর ধরে বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ে। যা নিয়ে কথা বলে নানানভাবে ফারজানার উপর নির্যাতন চালায়।

এমনকি গত দুই বছর ধরে এক সঙ্গে বসবাসও করছে না তারা দু`জন। পরিবারও তাকে নানাভাবে অসহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

মূলত বিসিবি সভাপতি বরাবর অভিযোগ দিতেই আজ বিসিবি ভবনে আসেন শহীদের স্ত্রী। সঙ্গে করে নিয়ে আসেছেন দুই সন্তান আরাফ (৩) ও আরহীকে (১১ মাস)।

বিসিবিতে আসার পরও শহীদ ফোন দিয়ে ফারজানা তার স্ত্রীকে বোর্ডে যেতে নিষেধ করেন এবং বোর্ডে গেলে সংসার না করার হুমকিও দেন।

উল্লেখ্য, ২০১১ সালের ২৪ জুন ফারজানা-শহীদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে ফারজানা তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের তল্লাতে বসবাস করছিলেন। গত ২৩ জুন ফারজানাকে শ্বশুরবাড়ি থেকে বেড় করে দেয়ার অভিযোগ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ