1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ

বনানীতে জন্মদিনের কথা বলে আবারও তরুণী ধর্ষণ, মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৬৯ Time View

জন্মদিনের পার্টিতে ডেকে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও জন্মদিনের দাওয়াত দিয়ে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই তরুণী এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রাথমিক তদন্তে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ায় মামলাটি গ্রহণ করে পুলিশ। পুলিশের বনানী থানার অপারেটর কামরুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই তরুণী গতকাল বুধবার (৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৮।

বনানী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বনানী ২ নম্বর রোডের ৫/এ নম্বর বাড়িটিতে (ন্যাম ভিলেজ) জন্মদিনের দাওয়াতের কথা বলে ডেকে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় বাহাউদ্দিন ইভান নামে এক শিল্পপতির ছেলেকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। গত চার মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। মঙ্গলবার জন্মদিনের কথা বলে খালি বাসায় ডেকে এনে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর রাতেই বাসা থেকে বের করে দেয়া হয় তাকে।

এর আগে, গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে এসে বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী।

ওই ঘটনায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিব, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী সাকিফ। এদের পাঁচজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ