1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

ময়মনসিংহ মেডিকেল কলেজের আইসিউতে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ২৩৫ Time View

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) আজ মঙ্গলবার সকালে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে লাইফ সাপোর্ট মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।

ওই সময় লাইফ সাপোর্টে থাকা ৬জন রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে হাসপাতালের রোগী ও স্বজনরা আতঙ্কে রাস্তায় নেমে আসেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, আগুনের সূত্রপাত এই মুহুর্তে জানানো সম্ভব হচ্ছে না। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফজলুল হক খান পাঠান জানান, সকালে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় অবস্থিত আইসিইউ বিভাগে আকস্মিক ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি আরো জানান, আগুন লাগার পর লাইফ সাপোর্টে থাকা ৬জন রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ