1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী হতে পারতেন ‘আরেক শচিন’, কুয়াশার রাতের এক দুর্ঘটনায় সব শেষ ‘স্বৈরশাসক’ ডাকনাম নিয়ে মুখ খুললেন এমবাপে যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ | শিরোনাম

তুরস্ক, মালয়েশিয়া, ও ইন্দোনেশিয়ায় ঈদ রবিবার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৯১ Time View

ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।শনিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে জার্কাতা পোস্ট এ তথ্য জানিয়েছে। দেশটির ধর্মমন্ত্রী লুকমান হাকিম সাইফুদ্দিন জানান, রবিবার ইন্দোনেশিয়ায় ঈদ উদযাপন হবে।

একই সাথে তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রুনাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় এদিন ঈদ পালিত হবে। অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল জানিয়েছে, রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ তার ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামে সাম্যের সৌন্দর্য। সূত্র: আল জাজিরা।

উল্লেখ্য, গত ২৬ মে সৌদি আরবসহ অধিকাংশ দেশে রমজান মাস শুরু হয়। এর একদিন পর বাংলাদেশে রোজা পালন শুরু করেন মুসলিম ধর্মাবলম্বীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ