1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০১৭
  • ১০৮ Time View

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকেই যানবাহনের সংখ্যা বাড়তে থাকলে এ যানজটের সৃষ্টি হয়। এতে রাজধানী ছেড়ে প্রিয় মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাওয়া মানুষের ভোগান্তি বেড়ে গেছে।

এ ছাড়া দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মার শিমুলিয়া ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে সাত শতাধিক গাড়ি।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হাসেম আলী মুন্সী জানান, শুক্রবার ভোর থেকেই যানবাহনের সাড়ি বাড়তে শুরু করে। ঈদের প্রথম ছুটি শুরু হওয়াতে সবাই আগে ঘরমুখো হচ্ছে। গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এ ছাড়া মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশি রয়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

এদিকে ঈদের ছুটির প্রথম দিনে শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকেই প্রিয় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাওয়া মানুষ বাড়ি ছাড়তে শুরু করে। ঘাটে সাত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সাড়ি দীর্ঘ হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, শুক্রবার সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে সাত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে প্রাইভেট কারের সংখ্যাই বেশি রয়েছে। যাত্রীবাহী যানবাহনগুলোকে প্রাধান্য দিয়ে পারাপার হতে দেওয়া হচ্ছে। যাত্রীদের যানবাহনের চাপ কম থাকলে পণ্যবাহী যানবাহন যাতায়াত করছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।

লঞ্চ ও সিবোট ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। অন্যদিকে দীর্ঘ সময় ধরে গাড়িতে অপেক্ষা এবং ফেরি ছাড়তে দীর্ঘ সময় লাগায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ