1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

সৌদির নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ১৭৬ Time View

সৌদি আরবের ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমান আল সৌদের (৩১) নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে পদচ্যুত হলেন মোহাম্মদ বিন নায়েফ আবদুল আজিজ (৫৭)। আজ বুধবার সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

২০১৫ সালে বাদশাহ আবদুল আজিজের মৃত্যুর পর তৎকালীন যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের বদলে মোহাম্মদ বিন নায়েফকে যুবরাজ মনোনীত করা হয়। মোহাম্মদ বিন নায়েফ দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান।

সিংহাসনে আরোহনের পর বাদশাহ সালমান তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে ‘ডেপুটি ক্রাউন প্রিন্স’ বা উপ-যুবরাজের উপাধিতে ভূষিত করেন। সিংহাসনে আরোহনের ক্ষেত্রে ডজনেরও বেশি উত্তরাধির যুবরাজকে পেছনে ঠেলে তাকে সামনের কাতারে নিয়ে আসা হয়। মোহাম্মদ বিন সালমান বর্তমানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির তেলভিত্তিক অর্থনীতিতে পরিবর্তণের ঘোষণা দিয়ে পর্যটনসহ অন্যান্য খাত থেকে আয় বাড়ানোর মহাপরিকল্পনা প্রণয়ন করেছেন।

চলতি বছরের প্রথম দিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোহাম্মদ বিন সালমান। ৩১ বছরে মোহাম্মদকে যুবরাজ ঘোষণার মাধ্যমে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার নির্বাচনের পথটি পরিষ্কার করে দিলেন বাদশাহ সালমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ