1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

পাহাড়ধস ও লন্ডনে হতাহতের ঘটনায় মন্ত্রিসভার শোক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ৮৫ Time View

চট্টগ্রাম, রাঙামটি, বান্দরবানসহ দেশের কয়েকটি জেলায় অতি বর্ষণে পাহাড়ধসের কারণে গত কয়েকদিনে ১৬০ জনের মৃত্যুর ঘটনা এবং লন্ডনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের কয়েকটি স্থানে অতি বর্ষণে পাহাড়াধসের কারণে এ পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ও লন্ডনে অগ্নিকাণ্ডে অনেক লোক মৃত্যুবরণ করছেন। এ দুই ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ