1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

জাতির সামনে ৪ চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ১৫২ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতির সামনে চারটি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে একটি কমিউনিটি সেন্টারে টিভি ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি চার চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘নির্বাচন কেন্দ্র করে জাতির সামনে চারটি চ্যালেঞ্জ। (এক) যথাসময়ে নির্বাচন। (দুই) বিএনপি-জামায়াত-জঙ্গিদের নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত নস্যাৎ করা। (তিন) শেখ হাসিনার বিস্ময়কর উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং (চার) রাজাকার-জঙ্গি-জামায়াত ও তাদের দোসরদের ক্ষমতার বাইরে রাখা।’

হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়া একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন। কিন্তু গণতন্ত্রে ষড়যন্ত্রের রাজনীতির কোনো স্থান নেই।’

মন্ত্রী তার বক্তৃতায় গণমাধ্যমে ক্যামেরা জার্নালিস্টদের ভূমিকার প্রশংসা করে বলেন, ক্যামেরা জার্নালিস্টদেরকে  সব সুযোগ-সুবিধা প্রদান ও ওয়েজ বোর্ডে  অন্তর্ভুক্তির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

টিসিএ সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ এবং আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জেমস শুভেচ্ছা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ