1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আগস্টে ঢাকায় ‘বিজনেস ইনোভেশন সামিট’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ১২৫ Time View

এ বছরের ৫ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে `বিজনেস ইনোভেশন সামিট`। বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সামিটের মূল প্রতিপাদ্য ধরা হয়েছে ‘আজকের উদ্ভাবন, আগামীর সম্ভাবনা’। কর্পোরেট এবং উদ্যোক্তা বিষয়কে প্রাধান্য দেয়া হচ্ছে এবারের সামিটে। ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশনে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সামিটের নানা অনুষ্ঠান চলবে।

‘বিজনেস ইনোভেশন সামিট’ সম্মেলনে দেশের সেরা কর্পোরেট আইকন থেকে শুরু করে, প্রতিষ্ঠিত উদ্যোক্তারা কথা বলবেন ব্যবসায়িক জগতের নানান দিক নিয়ে। কিভাবে একজন ব্যক্তি নিজেকে কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রস্তুত করতে পারেন এবং কিভাবে একজন উদ্যোক্তা নিজের উদ্যোগকে বাস্তবে রূপদান করতে পারেন এই নিয়ে আলোচনা করবেন বক্তারা। এছাড়া কর্পোরেট ম্যানার,লিডারশিপ মাইন্ডসেট, বিজনেস ডিসিশনসের বিভিন্ন দিক এবং চাকুরিতে যোগদানদের ক্ষেত্রে করণীয় বিষয়ে প্যানেল আলোচনার মাধ্যমে দিক-নির্দেশনা প্রদান করা হবে।

বিজনেস ইনোভেশন সামিটে বক্তব্য রাখবেন আমরা নেটওয়ার্কস লিমিটেডের হেড অফ মার্কেটিং সোলায়মান সুখন, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, বিজ্ঞাপন নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, ডেল আমেরিকার পরিচালক মোহাম্মদ জামান, টেন মিনিটস স্কুল এর উপদেষ্টা সামিদ রাজ্জাক প্রমুখ।

সামিটের বিষয়ে ‘বাংলাদেশ ইনোভেশন ফোরাম’ এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, বর্তমানে সারা পৃথিবীব্যাপী ব্যবসায়িক জগতে নতুন উদ্যোগের পাশাপাশি উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তার আলাদা কদর বাড়ছে। এজন্য আমাদের দেশের তরুণদের ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং কর্পোরেট আইকনদের পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। আশা করি এই আয়োজনে অংশগ্রহণকারীরা কর্পোরেট লাইফ ও বিজনেস লাইফ উভয় বিষয় সম্পর্কেই ধারণা পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ