1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ

মালয়েশিয়া ফেরত যাত্রীর ব্যাগে সাড়ে পাঁচ কেজি স্বর্ণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৮৫ Time View

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের উদ্দেশ্যে আনা প্রায় সাড়ে ৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।

শনিবার দিবাগত রাতে এই স্বর্ণ উদ্ধার করা হয়। ওই যাত্রীর নাম আবদুর রাজ্জাক খান (৪৮)। বাড়ি মানিকগঞ্জ জেলায়, পেশায় ব্যবসায়ী।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত দেড়টার দিকে আবদুর রাজ্জাক খান নামের ওই ব্যক্তি মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সঙ্গে অবৈধ কিছু আছে কিনা জানতে চাইলে অস্বীকার করেন।

এ সময় তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ স্ক্যান করলে তাতে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে। পরে হ্যান্ডব্যাগ থেকে ১ কেজি ওজনের ৫টি স্বর্ণের বার ও ১শ’ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

এইচ এম আহসান কবির বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাস্টমস আইনে মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া এর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ