1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

‘বাংলাদেশের পেসাররাই সবার সেরা’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০১৭
  • ১৯১ Time View

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত পরা শক্তিদের হারিয়ে সিরিজ জিতে নেয় টাইগাররা। আর এর পেছনে বড় অবদান রয়েছে চার পেসারের। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেও বড় অবদান ছিল এই চার পেসারের। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সেই চার পেসারকেই সবার সেরা বলে উল্লেখ করছেন টাইগার কোচ।

সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘আমাদের পেস আক্রমণ বৈচিত্রময়। চার পেসারের দিকে তাকালে দেখবেন, সবারই স্কিল আলাদা, শক্তির জায়গা ভিন্ন। আমি সবসময়ই বলি, আমার দলের বোলাররা সবার সেরা।’

 

এদিকে প্রথমবারের মত সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে চার পেসার নিয়েই মাঠে নামবে এটা প্রায় নিশ্চিত। তবে ভারতের পেস আক্রমণ এখন দারুণ। ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদবরা আছেন দারুণ ফর্মে। তাই ধরেই নেওয়া যায় সেমিফাইনাল হবে দুই পেস আক্রমণের লড়াই।

যদিও দুই দলের বোলারদের তুলনাতে যেতে চান না হাথুরুসিংহে। তবে নিজ দলের পেস আক্রমণ নিয়ে গর্বের শেষ নেই তার। এ নিয়ে টাইগার কোচ বলেন,  ‘আমি এটা বলতে চাচ্ছি না যে আমাদের বোলিং তাদের চেয়ে ভালো। বোলিং আক্রমণও দারুণ। বিশেষ করে কন্ডিশনের সহায়তা পেলে। তবে যেটা বললাম, আমাদের পেস আক্রমণ বৈচিত্রময়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ