1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেল কলেজ হচ্ছে : ভিসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০১৭
  • ৪২৫ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের শিক্ষার মান উন্নয়নে ব্যাপকভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি অঞ্চল ভিত্তিক কিছু সংখ্যক কলেজকে মডেল কলেজে উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সিইডিপি প্রকল্পের আওতায় ৪টি বিষয়ে কলেজ শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নির্বাচিত এসব কলেজের লাইব্রেরিতে মানসম্পন্ন বই, তথ্য প্রযুক্তিগত সুবিধা সৃষ্টি, মেধাবী শিক্ষার্থীদের সর্বপ্রকার ফিস মওকুফ, শিক্ষকদের প্রশিক্ষণে অগ্রাধিকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা ইত্যাদি ছাড়াও অন্যান্য বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অর্থ যোগানদান ও প্রয়োজনীয় অন্যান্য বিশেষ সহায়তা প্রদান করা হবে। আশা করা যায় শিক্ষার মান উন্নয়নে এ পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচ্য এ কর্মসূচি ক্রমান্নয়ে অধিক সংখ্যক কলেজের ক্ষেত্রে সম্প্রসারিত করা হবে।

স্নাতকোত্তর কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মো. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমেদ কবির, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সামীর কুমার শীল, রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. আবু বিন হাসান সুসান এবং জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আল-মাসুদ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, মার্কেটিং ও রসায়ন বিষয়ে সর্বমোট ১১৩ জন কলেজশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ