1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বঙ্গবন্ধুর ছবি রাখার সুপারিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৮৬ Time View

প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি, অফিস ও সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ছবি রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া শ্রেণিকক্ষে যাওয়ার আগে শিক্ষকদের মোবাইল ফোন প্রধান শিক্ষকের নিকট জমা রাখার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকে এসব সুপরিশ করা হয়।

বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের বিশেষ ক্যাটাগরিতে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে চাকরিতে নিয়মিত করার সুপারিশ করা হয়। কমিটি পিইডিপি-৪ প্রকল্পের পরিধি আরও সম্প্রসারিত করে বাংলাদেশের দারিদ্রপ্রবণ উপজেলাসমূহের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘মিড ডে মিল’ কার্যক্রমের আওতায় শুকনো পুষ্টিকর খাবারসহ বিস্কুট বিতরণের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পর্যায়ে ‘স্কুল ফিডিং পলিসি’ চূড়ান্ত করার লক্ষ্যে শিক্ষক, অভিবাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত সংগ্রহপূর্বক স্থায়ী কমিটিতে উপস্থাপনের সুপারিশ হয় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে।

কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং বেগম উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ