1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

রশিদ বাধা পেরিয়ে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০১৭
  • ১৪২ Time View

প্রথম ওয়ানডেতে ৭ উইকেট নিয়ে একাই তো ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছিলেন রশিদ খান। দ্বিতীয় ওয়ানডেতেও রশিদ বল হাতে ভেলকি দেখান। ১০ ওভারে একটি মেডেনসহ ২৬ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। ইকোনোমি রেট ২.৬০!

সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রশিদ বাধা পেরিয়ে ৪ উইকেটে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। তাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে জেসন হোল্ডারের দল।

প্রথমে ব্যাট করে ৩৭.৩ ওভারে আফগানিস্তান অলআউট হয় ১৩৫ রানে। জবাবে ৬৪ বল হাতে রেখেই ৬ উইকেট খুইয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালোই ছিল। উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। ক্যারিবিয় শিবিরে প্রথম আঘাত হানেন রশিদ খান। তিনি ফেরান ১২ রান করা পাওয়েলকে। এরপর এভিন লুইসের ৩৩ আর শাই হোপের হার না মানা ৪৮ রানই জয়ের ভিত গড়ে দেয় স্বাগতিকদের।

দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক জেসন হোল্ডার। অপরাজিত ছিলেন ১১ রানে। আফগানিস্তানের পক্ষে রশিদ খান লাভ করেন ৩ উইকেট। দুটি উইকেট পেয়েছেন গুলবাদিন নায়েব। মোহাম্মদ নবী নিয়েছেন একটি উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করা আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন গুলবাদিন নায়েব। মোহাম্মদ নবী করেছেন ১৩ রান। অধিনায়ক আসগর স্টানিকজাইয়ের ব্যাট থেকে এসেছে ১১ রান। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্কই।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন শ্যান গ্যাবেইল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ ও অ্যাশলে নার্স। একটি উইকেট পকেটে পুরেছেন রস্টন চেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ