1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

পলাতক অবস্থায় অবসর নিচ্ছেন কারনান

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০১৭
  • ১৫৫ Time View

আজ অবসর গ্রহণের কথা কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানের। আদালত অবমাননার দায়ে তাকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। গ্রেফতারি এড়াতে এখনও গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। ভারতের ইতিহাসে এই প্রথম কোনও হাইকোর্টের বিচারপতি পলাতক অবস্থায় অবসর নিচ্ছেন।

এ বছরের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি লেখেন কারনান। তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেরারসহ বর্তমান ও প্রাক্তন সব মিলিয়ে ২০ জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। সেই সঙ্গে তদন্তের দাবিও করেন তিনি।

সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাকে কলকাতা হাইকোর্ট থেকে মাদ্রাজ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নেয়। তাতেও স্থগিতাদেশ দেন তিনি। এর জেরে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতে হাজিরা দিতে বলা হয় তাকে।

কিন্তু আদালতের নির্দেশ কানে তোলেননি কারনান। গত ৯ মে তার ছ’বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় শীর্ষ আদালত। ১০ মে কলকাতা পুলিশের ডিজিপি রাজ কনোজিয়া, অফিসার রণবীর কুমার, সি সুধাকর, দীপঙ্কর বক্সী এবং সুকুমার কান্তি তার চেন্নাইয়ের বাড়িতে হাজির হন। কিন্তু হদিশ মেলেনি তার। তাকে খুঁজতে ব্যর্থ হয়েছে চেন্নাই পুলিশও। তিনি শ্রীলঙ্কায় পালিয়ে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ