1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

যাত্রীর সন্দেহজনক আলোচনা, গতিপথ পাল্টে বিমানের অবতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ১৩৬ Time View

স্লোভেনিয়া থেকে ব্রিটেনগামী বিমানে যাত্রীর সন্দেহজনক কথোপকথনের জেরে গতিপথ পাল্টে জরুরি অবতরণ করেছেন পাইলট। যাত্রীর আলোচনায় সন্ত্রাসী কথা-বার্তার ইঙ্গিত পাওয়ার পর বিমানের পাইলট অপরিকল্পিত অবতরণে বাধ্য হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

শনিবার স্লোভেনিয়ার জাবজানা থেকে এসেক্স’র স্টানস্টেডে যাওয়ার কথা ছিল ইজি জেট এয়ার লাইন্সের ওই বিমানের। সন্ত্রাসী কথা-বার্তার জেরে বিমানটির গতিপথ পাল্টে জার্মানির কোলনের বন বিমানবন্দরে অবতরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিমানের যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

কোলনের বন বিমান্দরে অবতরণের পর বিমানের ১৫১ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। এছাড়া ইজি জেটের ওই বিমানের ফ্লাইট তিন ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়।

স্কাই নিউজ বলছে, গ্রেফতারকৃত এক যাত্রীর একটি ব্যাগ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে পুলিশ। কোলন বন বিমানবন্দরের এক মুখপাত্র ইজি জেটের বিমানের অবতরণের তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র বলেন, এর আগে পাইলট বিমানে সন্দেহজনক আলোচনা শুনতে পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কোলন-বনে অপরিকল্পিত অবতরণ করে বিমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ