1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ১২৯ Time View

সাতক্ষীরায় ছেলের লাঠির আঘাতে বাবা খুন হয়েছেন। রোববার ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকবর আলি (৬০) কাঠমিস্ত্রি ছিলেন। তার ছেলে আবদুস সালামও একই পেশায় জড়িত।

স্থানীয়রা জানান, বাবা ও ছেলের মধ্যে টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার রাতে তারাবি নামাজ শেষে ঝগড়া হয়েছিল। বাবা তার ছেলের কাছে পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে সালাম তার বাবা আকবরের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছিল। এরপর রোববার ভোরে বাবা আকবর আলি মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে আব্দুস সালামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ