1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৮৮ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের প্রতি জনগণের সঙ্গে ভাল আচরণ করার পরামর্শ দিয়েছেন।
শনিবার দুপুরে শহরের ডিএম কমিউনিটি সেন্টারে ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায় তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগকে যারা দুর্বল ভাবে, খাটো করতে চায়, তারাই দুর্বল ও নিঃশেষ হয়ে গেছে।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা বারবার পর্যুদস্ত হয়, আবার ঘুরে দাঁড়ায়।
তিনি বলেন, কেউ যদি মনে করেন ২০০১ সাল আবার ফিরে আসবে– তারা বোকার স্বর্গে বসবাস করছেন। ২০০১ সাল আর কোন দিন ফিরে আসবে না।
আওয়ামী লীগ আগামী নির্বাচনে ৩০টির বেশি আসন পাবে না, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি এর আগেও বলেছিল, আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। কিন্তু ইতিহাস সাক্ষি অতীতের নির্বাচনে আওয়ামী লীগ নয় বিএনপিই ৩০টি আসন পেয়েছে।
জেলা সভাপতি আবদুর রহমান বি কমের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
দলের প্রবীন ও অসুস্থ্য নেতা ও তাদের পরিবারের খোঁজ খবর নিতে নেতাদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের ত্যাগী-নেতা-কর্মীরা কিভাবে আছেন, কোথায় আছেন, তাদের শরীরের অবস্থার খোঁজ-খবর রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ