1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

নব্য জেএমবির ঢাকা মহানগরীর দাওয়াতি আমির গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৭৯ Time View

জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের (নব্য জেএমবি) শুরা সদস্য ও ঢাকা মহানগরী পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদ ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। রোববার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় র‌্যাব এ তথ্য জানিয়েছে।

ক্ষুদে বার্তায় বলা হয়, শনিবার দিনগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ আমির ইমরান আহমেদকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ ছাড়া বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

আজ (রোববার) কারওয়ানবাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ