1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হিজলায় ১ কোটি ২২ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ১৩৫ Time View

বরিশালের হিজলা উপজেলার একতা বাজারের ৪ গুদামে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। জব্দ করা জালের বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।

শনিবার ভোরে এ অভিযান চালানো হয়। পরে বরিশাল স্টেশন অফিসে এনে বেলা ১২টার দিকে মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জাল পোড়ানো হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট দেবায়ন চক্রবর্তী বলেন, গোপন সংবাদ পেয়ে তারা অভিযান চালান। দুই ঘণ্টার অভিযানে একতা বাজারে ৪টি গুদাম থেকে ৩৬ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করেন তারা। বাজার কমিটির সভাপতির উপস্থিতিতে অভিযান পরিচালনা হয়। তবে ব্যবসায়ীদের কাউকে আটক করতে পারেননি। পরে কোস্টগার্ড বরিশাল স্টেশনে এনে জাল পোড়ানোর সময় সহকারী মৎস্য কর্মকর্তা আ. আলীম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ