1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

ওষুধের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ১৭৭ Time View

দেশের বাজারে ওষুধের মূল্যবৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের নতুন ভ্যাট আইনে সব ধরনের পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা বলা হয়। ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন এ আইনের ফলে ওষুধ কিনতে গিয়ে ক্রেতাদের কোনো প্রকার ভ্যাট (মূল্য সংযোজন কর) পরিশোধ করতে হবে না।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের আয়োজনে ২০১৭-২০১৮ অর্থবছরে ‘ওষুধ খাতে ভ্যাট’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন ভ্যাট আইনে শতকরা ১৫ ভাগ ভ্যাট উৎপাদক প্রতিষ্ঠান আগের মতো পরিশোধ করবে। ফলে গ্রাহকদের কোনো ভ্যাট দেয়ার প্রয়োজন হবে না।

৭১ টিভির বার্তা পরিচালক বার্তা সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, সাবেক ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক রশীদ-ই মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন আবম ফারুক, অর্থনীতিবিদ ড. আহমেদ আল কবীর, ওষুধ শিল্প সমিতির সহ-সভাপতি এম মোসাদ্দেক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ডা. মোমেনুল হক, বিএমএ সদস্য ডা. জামালউদ্দিন চৌধুরী ও ইউনিমেড ইউনিহেলথের নির্বাহী পরিচালক নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ