1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

নীলফমারীতে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ১৪০ Time View

সড়ক দুর্ঘটনায় নীলফামারীর কাজীরহাটে রফিকুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ইটবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায় সে।

নিহত রফিকুল ইসলাম চড়াইখোলা ইউনিয়নের সুবর্ণখুলি শিমুলতলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানান পুলিশ কর্মকর্তা নাজমুল হোসেন।

এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, রাজবাড়ি জেলার বিনোদপুর গ্রামের উমর ফারুকের ছেলে চালক মুকুল হোসেন (৪৫) ও আফাজ উদ্দিনের ছেলে হেলপার সামসুল জোয়ার্দার (৩৫)।

পুলিশ জানায়, সকালে সাইকেলযোগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সৈয়দপুর থেকে নীলফামারী অভিুমখে আসা ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৮৮২৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জানান, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে থানায় রাখা হয়েছে। নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ