1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’ দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মুয়াজ্জিন থেকে ভিলেন, এখন বন্ধু সালমান শাহ খুনের আসামি হয়ে কারাগারে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

ভারতে কৃষকদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৯৩ Time View

ভারতের মধ্যপ্রদেশে কৃষকদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে অন্তত পাঁচ কৃষক নিহত হয়েছে।
মঙ্গলবার মান্দসুর জেলায় এ ঘটনা ঘটে। কৃষকদের লক্ষ্য করে কে গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
তবে বিক্ষোভকারীদের দাবি পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিংহ তাদের এই দাবি নাকচ করে দিয়ে স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ গুলি চালায়নি।’
খবর পিটিআই’র।
কৃষকরা তাদের ঋণ মওকুফ ও উৎপাদিত পণ্যের ন্যূনতম দাম নির্ধারণের জন্য সরকারের প্রতি দাবি জানায়।
তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে সরকারকে চাপে রাখতে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে।
রাজ্যের অন্যান্য স্থানেও এ ধরনের বিক্ষোভ হয়েছে।
ভুপেন্দ্র বলেন, বিক্ষোভকারীদের ওপর কে বা কারা গুলি চালিয়েছে তা জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানান, ‘তিনি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত।’
তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই তাদের সকল দাবি গ্রহণ করেছি। তাদের দাবি পূরণ করা হবে।’
তিনি নিহতদের প্রত্যেকের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ভার বহনের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয়ার ঘোষণা দিয়েছেন।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, চৌহানের রাজ্য সরকার ‘কৃষকদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে।’
চৌহান তার বিরুদ্ধে আনিত এই অভিযোগকে নাকচ করে দিয়ে কৃষকদের উসকানি দেয়ার জন্য কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ