1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে স্বর্ণের দামে বড় পতন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম

হজযাত্রীর নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার : মক্কা সিভিল ডিফেন্স

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০১৭
  • ১৪৮ Time View

হজযাত্রীদের নিরাপত্তার বিষয়টিকেই বেশি অগ্রাধিকার দেয়া হয় বলে জানিয়েছে সৌদি আরবের মক্কা বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। হজযাত্রীদের জন্য নিরাপদ আবাসন এলাকা ও বাণিজ্যিক সেবাসমূহ নিশ্চিত করে তাদের নিরাপত্তার জন্য মক্কা শহরে প্রায়ই নিরীক্ষণ চালাচ্ছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

মক্কার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পরিচালক কর্নেল আব্দুল্লাহ আল-কুরাশি বলেন, কোনো প্রতিষ্ঠান নিরাপত্তা বিধি লঙ্ঘন করলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। পবিত্র এই শহরে আসা হজযাত্রী এবং ভ্রমণকারীদের নিরাপত্তাকে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী অগ্রাধিকার দিয়ে থাকে।

তিনি বলেন, শহরকে আমরা বিভিন্ন এলাকায় বিভক্ত করে নিয়েছি। এরপর হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি এলাকায় একাধিক পরিদর্শক দল রয়েছে। নিরাপত্তার ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনবহুল এলাকাগুলোতে ব্যাপক প্রচারণা চালিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

মক্কা বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পরিকল্পনা পরিচালক ফাওয়াজ আল জাইদি বলেন, শহরের ছয়শ প্রতিষ্ঠান পরিদর্শন করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : সৌদি গ্যাজেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ