1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ক্রিকেট বিশ্বে ‘ওয়েস্ট ইন্ডিজ’ নামে আর কোন দল থাকলো না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ১৪৬ Time View

ক্লাইভ লয়েড, গ্যারি সোবার্স, স্যার ভিভিয়ান রিচার্ডস, ম্যালকম মার্শাল, ওয়ালশ, অ্যামব্রোজ, লারা, চন্দ্রপলদের ওয়েস্ট ইন্ডিজ নামে আর থাকলো না ক্রিকেট। ক্রিকেট ইতিহাসে পৃথিবীর প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের নামের আর কোনও অস্তিত্বই রইল না! ‘ওয়েস্ট ইন্ডিজ’ ক্রিকেট দল বলে সরকারি ভাবে আর কিছু নেই। তাহলে ঘটনাটা কি ? না অবাক হবার কিছু নেই। মাঠে থাকছেন ক্যারিবীয়রা। তারা না থাকলে কি ক্রিকেট জমে !

আসল কথা হলো এখন থেকে ‘ক্যারিবিয়ান ক্রিকেট দানব’দের নাম কেবল ‘উইন্ডিজ’। এখন থেকে অফিসিয়ালি হয়ে গেল ‘উইন্ডিজ’।

নিজেদের ৯১ তম প্রতিষ্ঠা দিবসে ‘দ্য ক্রিকেট বোর্ড ফর ওয়েস্ট ইন্ডিজ’ নিজেদের নাম বদল করে নামকরণ করল ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ’। এরই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নাম পরিবর্তন করে ‘উইন্ডিজ’ করার কথাও জানিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের নাম বদলের বিষয়টি একটি বিবৃতি আকারে পেশ করেছে। যেখানে বোর্ড সিইও জনি গ্রেভস জানিয়েছেন, “আমরা বহুদিন ধরেই অনেকগুলো পার্টনারদের সঙ্গে একত্রে কাজ করে আসছি। ক্যারিবিয়ান ক্রিকেটের উন্নতির লক্ষ্যেই আমরা একসঙ্গে কাজ করছি।

আমরা ঠিক করেছি নিজেদের মধ্যেকার বন্ধনকে আরও দৃঢ় করব, আর সেই মতই ‘২০১৮-২০২৩’ সালের জন্য একটি পরিকল্পনাও তৈরি করেছি আমরা”। দলের নাম পরিবর্তনের বিষয়ে ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ’ জানিয়েছে, চলতি ভাবে ‘উইন্ডিজ’ নামের মধ্য দিয়েই আরও প্রগাঢ় ভাবে প্রতিষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপের ক্রিকেট ঐতিহ্য।

উল্লেখ্য, এবছর চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের উত্তীর্ণই করতে পারেনি ২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ী দল ওয়েস্ট ইন্ডিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ