1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ

৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ১০০ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নারী ও শিশু নির্যাতন বিষয়ক মামলাগুলো নিষ্পত্তির লক্ষ্যে শিগগিরই সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে।

তিনি আজ সংসদে সরকারি দলের সংসদ সদস্য বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার এক প্রশ্নের জবাবে আরও বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হিসাব অনুযায়ী গত ৩১ মার্চ পর্যন্ত এক লাখ ৫৮ হাজার ৮৬৯টি মামলা বিচারাধীন রয়েছে।

আইনমন্ত্রী বলেন, পুরাতন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে প্রত্যেক আদালতে সাক্ষীর সমন জারি নিশ্চিতপূর্বক সাক্ষীদের হাজির করে দ্রুততম সময়ে সাক্ষ্য গ্রহণ করার উদ্যোগ নেয়া হয়েছে। পুরাতন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে সলিসিটরের নেতৃত্বে মনিটরিং সেল কাজ করছে। প্রতি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, বিচারকদের শূন্যপদ পূরণের কাজ চলছে। একই সঙ্গে অধিক সংখ্যক বিচারকের পদ সৃষ্টিসহ নিয়োগ এবং আদালতের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলার জট কমানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ্য এবং আর্থিকভাবে অস্বচ্ছলদেরকে আইনি সেবা প্রদানের জন্য সরকার ৬৪ জেলায় জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে সম্পূর্ণ সরকারি খরচে ২০১৫-১৬ অর্থবছরে ৫৭ হাজার ৮৯ জন সহযোগিতা পেয়েছে। ওই অর্থবছরে মোট তহবিলের ৯৮ দশমিক ২১ ভাগ খরচ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ