1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ

নিয়োগের ক্ষেত্রে সরকার বৈষম্য দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ: শ্রম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ১০৩ Time View

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, যে কোনো কর্মে নিয়োগের ক্ষেত্রে সরকার বৈষম্য দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। এ বৈষম্যহীন কর্মক্ষেত্র দেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে।

তিনি আজ রাজধানীর একটি হোটেলে ‘ইনক্লুসিভ বিজনেস’ কুড ইট লিড টু হাইয়ার প্রোডাকটিভিটি এন্ড বেটার ওয়ার্কিং কন্ডিশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিবন্ধীদের বিশেষ দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমূখী কর্মে নিয়োগ করলে তারা মানবসম্পদ হিসেবে অবদান রাখতে পারবে।

তিনি বলেন, তৈরী পোশাক শিল্পে প্রতিবন্ধীদের নিয়োগ দিলে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং সমাজের মূল স্রোতধারায় তাঁরা যুক্ত হবে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা সব কাজ করতে না পারলেও তাদের উপযোগী বিশেষ কাজে তারা অন্য সাধারণ মানুষের চেয়ে দক্ষতার পরিচয় দিতে পারে। সমাজের একটি বিশেষ অংশকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

প্রতিবন্ধীদের নিয়ে এ ধরণের দৃষ্টান্তমূলক উদ্যোগ গ্রহণের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এবং সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ এপারেল ইন্ড্রাষ্ট্রি সিইবিএআই কে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ উদ্যোগে এ সেক্টরের অন্য মালিকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। দেশের অর্থনীতি উপকৃত হবে, সমগ্র জাতি উপকৃত হবে।

সেমিনারে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নিজ নিজ কারখানায় ইনক্লুসিভ বিজনেস পলিসির অন্তুর্ভূক্তি এবং প্রতিবন্ধীদের বিশেষ দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষনের জন্য সিইবিএআই এর সাথে অনন্তা, বিটপি এবং শিনশিন গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

সেমিনারে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিজিএমই’র সভাপতি সিদ্দিকুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলমগীর, এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন কাশেম খান, সিইবিএআই’র সভাপতি আতিকুল ইসলাম এবং আইএলও ’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ