1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

আগামীকাল অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ১১৮ Time View

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনের সফরে অস্ট্রিয়া যাচ্ছেন। আগামীকাল সোমবার প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফর করবেন।

আজ রবিবার নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রিয়ায় ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম’ শীর্ষক সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান কার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনে মরিশাস ও উরুগুয়ের রাষ্ট্রপ্রধানরা নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আইএইএ’র সদস্যপদ পাওয়ার পর থেকে পারমাণবিক প্রযুক্তির শাক্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ এ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

তিনি জানান, বাংলাদেশের পারমাণবিক প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো আইএইএ’র টেকনিক্যাল সহযোগিতা কীভাবে বাংলাদেশকে সহায়তা করছে সম্মেলনে সে বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ