1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ

জামিন পেল জাবি’র ৪২ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৮৭ Time View

সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হওয়ার জেরে উপাচার্যের বাসভবন ভাংচুরের ঘটনায় আটক ৪২ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। এ ঘটনায় সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দেয়। সকাল ১০টার মধ্যে হল ছেড়ে গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী। তবে এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন অনেকে।

এর আগে, আজ রবিরববার বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় ওই শিক্ষার্থীদের আদালতে পাঠানো হয়। গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১২ জন ছাত্রী রয়েছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, শনিবার রাতে ওই ৪৩ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ক্যাম্পাস সূত্র জানায়, জাবিতে গতকাল শনিবার থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। যা ৮ জুলাই পর্যন্ত চলবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

তাদের দাবি, সড়ক দুর্ঘটনা রোধে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এর আগেও বিভিন্ন দুর্ঘটনায় এ ধরনের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু বাস্তবায়নের অভাবে বারবার শিক্ষার্থীদের অকালে মরতে হচ্ছে।

অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুপুরে কথা বলতে যান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা অবরোধ না সরালে বিকেলে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ পাঁচজন আহত হন। তাদের সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ