1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস

গণমাধ্যম উস্কানি যন্ত্র নয়: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ১৭৬ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণমাধ্যম উস্কানিযন্ত্র নয়, সংবাদপত্র মিথ্যা প্রচারপত্র নয়, আর গণতন্ত্র জঙ্গি-রাজাকার-আগুন সন্ত্রাসীদের হালাল করার আশ্রয় নয়।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে ফরিদা ইয়াসমিনের যুক্তরাষ্ট্রের স্পেশাল কংগ্রেশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে সংবর্ধনা কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এ বিশেষ সম্মাননা অর্জনের জন্য পেশাগত জীবনে গত দুই দশক ধরে দৈনিক ইত্তেফাকে কর্মরত সাংবাদিক ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী এ সময় বলেন, জাতির ইতিহাসের মোড়গুলোতে গণমাধ্যমকর্মীরা যে অবদান রেখেছেন তা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

গণতন্ত্র ও গণমাধ্যমের পবিত্রতা এবং স্বচ্ছতার কথা তুলে ধরে তিনি বলেন, বায়ান্ন’র ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন এবং সা¤প্রতিককালে জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের মোকাবেলায় গণমাধ্যমের সাহসী ভূমিকা চিরস্মরণীয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, সংসদ সদস্য সানজীদা খানম, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বক্তব্য রাখেন।

সাংবাদিকতায় অবদানের জন্য ইতঃপূর্বে বাংলাদেশ মহিলা পরিষদ পদক, ‘উইমেন লিড দ্য নেশন’, জাতীয় প্রেসক্লাব লেখক সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত ফরিদা ইয়াসমিন যুক্তরাষ্ট্রের স্পেশাল কংগ্রেশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে এ সংবর্ধনা আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ