1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

এবার ফেসবুক লাইভে আসছে সংসদ অধিবেশনের কার্যক্রম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ১৫২ Time View

জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সব কার্যক্রম ফেসবুক লাইভে আনার প্রক্রিয়া চলছে। দেশে ফেসবুকের জনপ্রিয়তার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এটি করা হচ্ছে। এজন্য সংসদের নামে একটি ফেসবুক একাউন্টও খোলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ফেসবুকে কিছু অনুষ্ঠান সরাসরি প্রচার করার পর অভাবনীয় সাড়া পাওয়া গেছে। সেখানে অনুষ্ঠান দেখার পাশাপাশি ফেসবুক ব্যবহারকারীরা মন্তব্য করতে পারেন। তাদের ভালোলাগা মন্দলাগার কথা জানাতে পারেন। এজন্য প্রধানমন্ত্রী সংসদের ১৫তম অধিবেশনে সংসদের কার্যক্রম সরাসরি প্রচারের নির্দেশ দিয়েছেন। এরপর এটি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।

জাতীয় সংসদের আইটি শাখা জানায়, সংসদ টিভির ক্যামেরায় ধারণ করা অনুষ্ঠান ফেসবুকে সরাসরি প্রচার করা হবে। তবে আসন্ন বাজেট অধিবেশনে নয়, পরবর্তী অধিবেশনগুলো থেকে কার্যক্রম সরাসরি প্রচার করা হবে।

এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, সংসদের কার্যক্রম ফেসবুকে চালালে আমাদের কোনো আপত্তি নেই। বরং সংসদে কি হচ্ছে এটি করলে জনগণ আরো বেশি করে জানতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ