1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

ঈদে রাস্তায় থাকবে বিআরটিসির ৯০০ বাস : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ১৫২ Time View

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সেবা দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ৯০০ গাড়ি রাস্তায় থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ঢাকার কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে (বিআরটিসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী জানান, ৯০০ ‘স্পেশাল’ বাসের মধ্যে ৪৬৬টি জেলা ও উপজেলা পর্যায়ে চলবে। ৫০টি বাস ঢাকার বিআরটিসি ডিপোতে ‘স্ট্যান্ডবাই’ রাখা হবে। আরও ৩০০ বাস মেরামত করে দূরপাল্লায় যাতায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এই বাসগুলো ২২ জুন থেকে ঈদুল ফিতরের পরবর্তী তিন দিন পর্যন্ত চলবে এবং ঈদের সাত দিন আগে থেকে বিআরটিসির ‘স্পেশাল’ বাসের টিকিট পাওয়া যাবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘সরকারনির্ধারিত ভাড়ার বাইরে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেজন্য সারা দেশে বিআরটিসি কাউন্টারে ভাড়ার তালিকা টানিয়ে দেয়া হবে।’

বিআরটিসির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার চেক হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদে রাস্তায় থাকবে বিআরটিসির ৯০০ বাস : সেতুমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের দায়িত্ব ‘সঠিকভাবে পালন করছেন না’ মন্তব্য করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বিআরটিসি বহু বছর ধরে দুর্নাম নিয়ে চলছে। এখানকার কর্মকর্তাদের ঠিকমতো দায়িত্ব পালনের দৃষ্টান্ত খুব কম।’

তিনি বলেন, ডিপো ম্যানেজারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ‘অনেক’। এমন অভিযোগও আসে, যেগুলো খুব কষ্টদায়ক। আর কত টাকা দরকার আপনাদের? জনগণের টাকা নিয়ে কউ ছিনিমিনি খেলবেন না। বিআরটিসির সুনাম ফিরিয়ে আনুন। দুর্নীতি, অনিয়ম বন্ধ করুন।

সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটিসির জন্য সরকার শুধু দেবে, আর কিছুই পাবে না, এটা কেমন করে হয়?’

ঈদে কার কী দায়িত্ব তা ইতোমধ্যে সার্কুলার জারি করা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঈদ প্রস্তুতির জন্য পুলিশের যা করণীয়, সিএনজি স্টেশনের যা করণীয়, দুই সিটি কর্পোরেশনসহ হাইওয়ে পুলিশ এবং বিভিন্ন জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনে ইতোমধ্যে সার্কুলার পাঠাতে শুরু করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ