1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

জাতীয় সংসদের জন্য ৩১৫ কোটি টাকার বাজেট অনুমোদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ১৫২ Time View

বাংলাদেশ জাতীয় সংসদের জন্য ২০১৭-২০১৮ অর্থবছরে উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩১৪ কোটি ৯১ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন করা হয়েছে। আজ বুধবার সংসদ সচিবালয় কমিশনের ২৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম মিলন সভায় অংশগ্রহণ করেন। চিফ হুইপ আ. স. ম ফিরোজ বিশেষ আমন্ত্রণে সভায় যোগদান করেন।

বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩১৪ কোটি ৯১ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৮ কোটি ৪৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। এছাড়া ২০১৮-১৯, ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকে ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটেরও অনুমোদন দেওয়া হয়। এছাড়া বিগত ২৭তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়।

কমিশনের ২৭ তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর সভায় আলোচনা হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন,গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ