1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পরচুলায় ১৩ সোনা বার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০১৭
  • ১৫৫ Time View

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার ফেরত এক যাত্রীর পরচুলায় ১৩টি সোনা পেয়েছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। পরে তাকে আটক করা হয়।

প্রিভেনটিভ দলের প্রধান ও ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বলেন, আমিনুল গতকাল রাত সাড়ে ১০টার দিকে মালয়েশিয়া থেকে মালিন্দ এয়ারলাইনসের ফ্লাইটে করে ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি সোনা বহনের কথা অস্বীকার করেন। দেহ তল্লাশি করেও কোনো সোনা পাওয়া যায়নি। পরে আর্চওয়েতে নিয়ে গেলে তার সঙ্গে ধাতব বস্তু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। আরও তল্লাশিতে দেখা যায়, তিনি পরচুলা পরে আছেন। আর সেখানে করে অভিনব পন্থায় সোনা পাচার করছিলেন।

এই কর্মকর্তা জানান, উদ্ধার করা সোনার ওজন দেড় কেজি। এগুলোর মূল্য ৬৫ লাখ টাকা। আমিনুল হকের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে, বয়স ৪৫। আমিনুলকে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ