1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস

মহানগর আ’লীগে সব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০১৭
  • ৪৫৯ Time View

চলতি মাসের ৩১ মে’র মধ্যেই ঢাকা মহানগরের সব থানা, ওয়ার্ড ও ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

ওবায়দুল কাদের বলেন,আগামী ৩০ মে’র মধ্যে ঢাকা মহানগরের সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি দেয়ার কথা থাকলেও আমি আরও একদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত সময় দিলাম। আপনারা এরমধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিবেন।’

দলের নতুন সদস্য সংগ্রহ ও পুরানো সদস্য নবায়ন কার্যক্রমও দ্রুত শুরু করার নির্দেশ দেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর, আপনারা আগে নিজেরা নিজেদের সদস্য পদ নবায়ন করবেন। এরপর সদস্য সংগ্রহ শুরু করবেন।

‘নতুন সদস্য সংগ্রহের জন্য প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে আওয়ামী লীগের সদস্য করবেন।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান,দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ