1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ সেমিফাইনালে উঠল বাংলাদেশ বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে

রিমান্ড শেষে সাফাতের দেহরক্ষী রহমত আলী কারাগারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০১৭
  • ১৪৯ Time View

তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে বনানী ধর্ষণ মামলার অন্যতম আসামি ও সাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলী ওরফে আজাদকে। আজ শনিবার দুপুরে ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করার পর রহমত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক দেবব্রত বিশ্বাস।

আদালত সূত্রে জানা যায়, গ্রেফতারের পর আদালতে হাজির করে রহমত আলীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে শনিবার দুপুরে তাকে আবার আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইসমত আরা এমি। আদালতে তদন্তকারী কর্মকর্তা বলেন, দুই শিক্ষার্থী ধর্ষণের পারিপার্শ্বিক যেসব তথ্য ছিল রহমত আলীর কাছে, সবই সে পুলিশকে জানিয়েছে। ধর্ষণে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ কারণে নতুন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখা প্রয়োজন। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে রহমত আলী ওরফে আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ