1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

মালয়েশিয়ায় শুরু হয়েছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ২৮৯ Time View

গতকাল (১৫ মে ২০১৭) সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যথাযাযোগ্য ব্যবস্থাপনায় বিশ্বের ২৪টি দেশের ৬৪ জন হাফেজ ও ক্বারি প্রতিনিধির অংশ গ্রহণে ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধনের পর ক্বেরাত বিভাগের প্রতিযোগি মিশরের প্রতিনিধি তাহা ইজ্জাত বাসিউনি আওয়াজ ইবরাহিম-এর অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়।

রাজধানী কুয়ালালামপুরের পিডব্লিউটিসি (PWTC) মিলনায়তনে স্থানীয় সময় ২০টা (৮ টা) এবং বাংলাদেশী সময় ১৮টায় (সন্ধ্যা ৬ টা) আয়োজনকারী ও সে দেশের কর্মকর্তাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটি শুরু করা হয়।

এবারের ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ২৪টি দেশ ক্বেরাত বিভাগে ২৪ জন পুরুষ এবং ১০ জন নারী ক্বারি অংশগ্রহণ করেছেন। আর হেফজ বিভাগে ২০ জন পুরুষ এবং ১০ জন নারী হাফেজ অংশগ্রহণ করেছেন।

কুরআনের আন্তর্জাতিক এ প্রতিযোগিতা আগামী (২০ মে ২০১৭) শনিবার শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে সব বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বিশ্ব মুসলিমের অংশ গ্রহণে আন্তর্জাতিক মানের এ ধরনের প্রতিযোগিতা কুরআনের ব্যাপক প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ