1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

চুপ! আদালত চলছে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২
  • ১৮১ Time View

বৈশাখী টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘চুপ! আদালত চলছে!’ আদালতে দোষীরা শাস্তি পাবে, নির্দোষীরা মুক্তি পাবে – এই বক্তব্য নিয়ে গড়ে উঠেছে নাটকটির গল্প।  এটি প্রচারিত হচ্ছে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে।

ধারাবাহিকটিতে দেখা যাবে, কয়েকটি ল-ফার্ম সেখানে কর্মব্যস্ত  আইন সংশিষ্ট পেশাদার মানুষ। অপরাধকে আইনের আওতায় সমাধান করার প্রত্যয় নিয়ে যাদের কর্মব্যস্ততা। একটি অপরাধ নির্ধারিত আইনী সংস্থায় আসবে আর সেই গল্পটি এই ধারাবাহিকে নাটকীয়তার মধ্যে প্রকাশ পাবে। কিভাবে সেই অপরাধ মানুষের মনে বাসা বাধে। কিভাবে সেই অপরাধ সংঘটিত হয়। সেই অপরাধের বর্ণনা আদালতে কিভাবে উপস্থিত হয় এবং তার শাস্তি কি হয়।এ সব বিষয় নিয়েই ‘ধারাবাহিক নাটক চুপ! আদালত চলছে!’

ধারাবাহিকটি রচনা করেছেন আল মনসুর, পরিচালনা জুয়েল মাহমুদ।  এত অভিনয় করেছেন-আল মনসুর, তানভীন সুইটি, সুমাইয়া শিমু, প্রাণ রায়, জিতু আহসান, নওশাবা, দীপা খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, আহমেদ রুবেল, মৌসুমী হামিদ. মাসিয়াত, মৌসুমী নাগ, সমু চৌধুরী, নার্গিস আক্তার, ফারহানা মিঠু, লাভলী আক্তার, আশরাফ, আব্দুল হালিম আজীজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ