1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ১৩৫ Time View

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে রেল ওভারব্রিজের উপর সোমবার মধ্যরাতে মুখোমুখি সংঘর্ষের পর বিকল হয়ে যায় দুটি ট্রাক। এর জেরে রেল ওভারব্রিজের আশপাশ এলাকায় ওই মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীবাহী বাসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যানবাহন।

কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় রেলব্রিজে মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রাক বিকল হয়ে পড়ে।

পরে ট্রাক দুটি মহাসড়ক থেকে সরাতে ভোর সাড়ে ৪টা পর্যন্ত সময় লাগে। এতে যানজট ওই মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় থেকে চন্দ্রা-ঢাকা গাজীপুরের জিরানী, চন্দ্রা-টাঙ্গাইল রুটে টাঙ্গাইলের মির্জাপুর এবং চন্দ্রা-গাজীপুর রুটে কোনাবাড়ি পর্যন্ত অন্তত ২৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পরে।

তিনি জানান, ট্রাক দুটি সরানোর পর থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে। তবে এখনও ওই মহাসড়কে যানজট রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ