1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ

সুস্থ শিক্ষিত মা সমৃদ্ধ জাতির মূল চালিকাশক্তি : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৭২ Time View

সুস্থ, শিক্ষিত হাসিখুশি মায়েদেরকে সমৃদ্ধ জাতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করে তাদের স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে আরো ভাবতে হবে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার বিকেলে রাজধানীর মহাখালীতে রাওয়া সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘বিশ্ব মা দিবসে বিশেষ সম্মাননা পুরস্কার গর্বিনী মা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মা দিবসে সকল মায়ের প্রতি সম্মান জানিয়ে মন্ত্রী স্মরণ করেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের হাতে বন্দী অবস্থায় অকথ্য অত্যাচারে শহীদ আজাদ ও তার মায়ের কথা। বন্দী আজাদের সাথে শেষ দেখায় মা বুকভাঙ্গা কষ্ট চেপে বলেছিলেন, ‘কষ্ট সহ্য করিয়া থাকিও বাবা, সহযোদ্ধাদের নাম কিন্তু বলিও না।’ আজাদ মায়ের কথা রেখেছিল। প্রাণ দিয়েছে কিন্তু নাম বলেনি। আবেগরুদ্ধ কন্ঠে হাসানুল হক ইনু যখন বলছিলেন- ‘এই আমাদের বাংলাদেশের মা, মুক্তিযোদ্ধার মা’, হলভর্তি দর্শকের চোখে তখন অশ্রু।
সন্তানদের কৃতিত্বের জন্য সাকেরা বেগম, রমা রায়, শ্যামলী নাসরিন চৌধুরী, মন্নুজান খাতুন, রাণী হামিদ, স্নিগ্ধা চন্দ, রাশিদা চৌধুরী, শিরীন হায়াত, নমিতা চৌধুরী এবং জহুরা বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
হাসপাতালের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
সম্মাননাপ্রাপ্ত মায়েদের সন্তানদের মধ্যে অনুভূতিপ্রকাশ করেন ডিএমপি’র যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়, ফুটবলার কায়সার হামিদ, সংগীতশিল্পী ফাহমিদা নবী, অভিনয় শিল্পী বিপাশা হায়াত, চঞ্চল চৌধুরী, মেধাবীমুখ মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।
আয়োজক সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী তার স্বাগত বক্তব্যে আয়োজনের রূপরেখা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ