1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

রাজশাহীতে গ্রাম পুলিশের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ১৪৬ Time View

রাজশাহী নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন গ্রাম পুলিশ সদস্যরা। রোববার বেলা ১১টার দিকে নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে তারা এ মিছিল বের করেন।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের জেলা শাখার ব্যানারে এতে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আসা কয়েকশ গ্রাম পুলিশ অংশ নেন।

মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অবসর ভাতাসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন গ্রাম পুলিশ সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের জেলা শাখার সভাপতি আবদুল করিম মণ্ডল, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন প্রমূখ।

এসময় চাকরি শেষে অবসর ভাতা, চতুর্থ শ্রেণির কর্মচারির মর্যাদা, ঝুঁকি ভাতা ও রেশন চালু, ঢাকার আশপাশে গ্রাম পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং সরকারি চাকরিতে গ্রাম পুলিশদের সন্তানদের ১০ শতাংশ কোটা সংরক্ষণের দাবি জানান গ্রাম পুলিশ সদস্যরা। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনে নামার ঘোষণা দেন নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ