1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

২০ হাজার টাকায় বিমানে ঢাকা-ব্যাংকক-ঢাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৮০ Time View

সর্বোচ্চ যাত্রীসেবার নিশ্চয়তাসহ মাত্র ২০হাজার ৬০ টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটের  টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যটকদের চাহিদা ও প্রতিযোগিতামূলক ভাড়ায় সব শ্রেণীর যাত্রীদের আকৃষ্ট করতে বাংলাদেশ বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে আকষর্ণীয় এই ভাড়ায় সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। এছাড়া বাড়তি সুবিধা হিসেবে বিনাশুল্কে অতিরিক্ত ল্যাগেজ নেয়ার সুবিধা ইকোনমি ক্লাসে ঢাকা থেকে ব্যাংকক রুটে চেক ব্যাগেজে ২০ কেজির স্থলে ৩০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে ৭ কেজি মালামাল বহন করতে পারবেন যাত্রীরা।

‘আর বিজনেস ক্লাসের যাত্রীরা চেক ব্যাগেজে ৪০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে  কেজি মালামাল বহন করতে পারবেন।’

তিনি জানান, ব্যাংকক-ঢাকা ফ্লাইটের  ইকোনমি ক্লাসের ফিরতি যাত্রীরা ৩৫ কেজি ও বিজনেস ক্লাসের যাত্রীরা ৪৫ কেজি চেক ব্যাগেজে মালামাল নিতে পারবেন। সেই সঙ্গে হ্যান্ড ব্যাগেজে ৭ কেজি মালামাল বহন করার সুযোগ থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি সপ্তাহে ঢাকা-ব্যাংকক রুটে ছয়দিন ফ্লাইট পরিচালনা করে। সোমবার ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায় ১১ টা ০৫ মিনিটে ও ব্যাংককে  অবতরণ করে স্থানীয় সময় দুপুর ০২টা ৪৫ মিনিটে।

রোব, মঙ্গল ও শনিবার ঢাকা থেকে ছেড়ে যায় ১১ টা ৫৫ মিনিটে ব্যাংকক পৌঁছায় বিকেল ০৩ টা ৩৫ মিনিটে। এছাড়া বুধ ও শুক্রবার ১১টা ৩০ মিনিটে ছেড়ে গিয়ে ব্যাংককে বিকেল ০৩ টা ১০ মিনিটে পৌঁছায় বিমানের ফ্লাইট।

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশ্যে সোম, বুধ ও শুক্রবারে ছেড়ে আসে বিকাল ০৪টা ১৫ মিনিটে এবং ঢাকায় অবতরণ করে সন্ধ্যা ০৬ টায়। মঙ্গল, শনি ও রোববারে ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসে বিকেল ০৪ টা ৩৫ মিনিটে, যা ঢাকায় পৌঁছে সন্ধ্যা ০৬ টা ২০ মিনিটে।

বর্তমানে নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট দিয়ে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ