1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ

২৮ মার্চ রেইন ট্রি’তে অস্বাভাবিক ঘটনা চোখে পড়েনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৬৭ Time View

বনানীর ‘দ্য রেইন ট্রি’ আবাসিক হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ফ্রাঙ্ক ফরগেট বলেছেন, ২৮ মার্চ রাতে হোটেলে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি তাদের।

শনিবার সকাল সাড়ে ১০টায় হোটেলটির প্রধান ফটকের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ফ্রাঙ্ক ফরগেট বলেন, ২৮ মার্চ হোটেলটিতে ৫৮ জন স্টাফ কাজ করেছেন। তাদের আমরা জিজ্ঞাসা করেছি। তাদের কারো চোখে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি।

৩০ দিনের বেশি সময়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ রাখা হয় না জানিয়ে আবারো ফ্রাঙ্ক ফরগেট দাবি করে বলেন, ইন্টারন্যাশনাল হোটেল ট্যুরিজমের নিয়ম অনুযায়ী আমরা ৩০ দিনের বেশি সময়ের ফুটেজ রাখি না।

তিনি বলেন, এই মুহূর্তে হোটেলটিতে মানবাধিকার কমিশনের একটি টিম রয়েছে। তারা সম্ভাব্য সন্দেহভাজন ঘটনাস্থল ঘুরে দেখছেন। অন্যান্য অতিথিদের স্বার্থে সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেয়া সম্ভব হচ্ছে না।

তিনি দাবি করে বলেন, হোটেলটির বারের কোনো লাইসেন্স নেই। এখানে কফি বার রয়েছে। মদের কোনো বার নেই।

এ সময় উপস্থিত ছিলেন হোটেলে এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেশন (ইআইও) ফারজানা আরাফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ